নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনকে সামনে রেখে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ নভেম্বর ২০২৬, সোমবার রাজধানীর দিলকুশায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি। সভায় উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ লায়ন আফসার আলী, দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার নিয়ামসহ সমিতির অন্যান্য নির্বাহী সদস্য ও নেতৃবৃন্দ।
সভায় আসন্ন বার্ষিক সাধারণ সভা আয়োজনের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এজিএম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সমিতির নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply