নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দৈনিক স্বদেশ বিচিত্রার ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পণ উৎসব উপলক্ষে স্বাধীন সাংবাদিকতা, মানবিক মূল্যবোধ এবং সুন্দর বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
বক্তব্যে তিনি বলেন, “আমি সংগঠনপ্রেমী মানুষ। সংগঠনকে ভালোবাসি এবং সংগঠনের সঙ্গে থাকতে পছন্দ করি। দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক দারের হাতকে শক্তিশালী করতে আমার সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে। আমি অনেক সংগঠনের সঙ্গে জড়িত। বিশেষ করে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট হিসেবে প্রায় ২০ বছর ধরে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশন করে না, বরং সমাজের সমস্যা, সম্ভাবনা, অসংগতি ও মানুষের প্রত্যাশা তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবিক মূল্যবোধ, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে সুন্দর বাংলাদেশ গঠনে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা দৈনিক স্বদেশ বিচিত্রার দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং পত্রিকাটির আগামী দিনের সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬–২০২৭ লায়ন বর্ষে চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, আইবিএফবি (IBFB), কেসিসিআই (KCCI) ও খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
Leave a Reply