নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬ উপলক্ষে রাজধানীর গুলশানের রেনেসা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রেসিডেন্ট, বাংলা ফোন লিমিটেড, নিউটন ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও কম লিংক ইনফোটেক লিমিটেডের চেয়ারম্যান লুৎফুন্নিসা সৌদিয়া খানের সঙ্গে এক বিশেষ মুহূর্তে মিলিত হন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
অনুষ্ঠানে দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। এতে দেশি-বিদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পোদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ সময় লুৎফুন্নিসা সৌদিয়া খান ও লায়ন খান আকতারুজ্জামানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়। দেশের ব্যবসা ও শিল্প খাতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ ধরনের যোগাযোগ পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬–২০২৭ লায়ন বর্ষে চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, আইবিএফবি (IBFB), কেসিসিআই (KCCI) ও খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
Leave a Reply