নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব: বহিরাগমন-২ শাখা) কাজী আরিফুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
আজ ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে এ সার্টিফিকেট প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি এবং লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক আদর্শের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ সম্মাননা প্রদান করা হয়।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ২০২৬–২০২৭ লায়ন বর্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও গ্লোবাল এক্সটেনশন টিম (জিইটি) কো-অর্ডিনেটর। তিনি বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য।
এ ছাড়া তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি), খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) এবং খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
Leave a Reply