নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিশেষ অবদান ও সেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নতুন সদস্য লায়ন কাজী শামিমা সুলতানাকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
গত ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় এক সৌজন্য সাক্ষাতে তাঁর হাতে এ সম্মাননা সার্টিফিকেট তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ মেগাসিটির চার্টার প্রেসিডেন্ট লায়ন জি. এম. হাফিজুর রহমান এমজেএফ।
উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর গ্লোবাল এক্সটেনশন টিম (জিইটি) কো-অর্ডিনেটর এবং ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবসেবামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
Leave a Reply