November 23, 2026, 2:29 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্কৃতি প্রতিমন্ত্রী লায়ন আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত বাচসাস নির্বাচনে বরেণ্য সাংবাদিক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদের সঙ্গে বিশেষ মুহূর্তে লায়ন খান আকতারুজ্জামান দৈনিক স্বদেশ বিচিত্রার বর্ষপূর্তি অনুষ্ঠানে লায়ন খান আকতারুজ্জামান: মানুষের সেবায় ২০ বছর ধরে কাজ করছি বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন দৈনিক দিনকালের চিফ রিপোর্টার আব্দুল্লাহ জেয়াদের সঙ্গে বিশেষ মুহূর্তে লায়ন খান আকতারুজ্জামান আইবিএফবির ২০তম এজিএমে এক্সপো হোল্ডিংসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আয়েশা সায়েদের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান আইবিএফবির ২০তম এজিএমে আইআরআই বাংলাদেশের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান আইবিএফবির ২০তম এজিএমে সভাপতি লুৎফুন্নিসা সৌদিয়া খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান আইবিএফবির প্রেসিডেন্ট লুৎফুন্নিসা সৌদিয়া খানের সঙ্গে বিশেষ মুহূর্তে লায়ন খান আকতারুজ্জামান
সংস্কৃতি বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্কৃতি প্রতিমন্ত্রী লায়ন আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান

সংস্কৃতি বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্কৃতি প্রতিমন্ত্রী লায়ন আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সংস্কৃতি বিষয়ে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

আজ ২৩ নভেম্বর ২০২৬, সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে তাঁর হাতে এ সম্মাননা সার্টিফিকেট তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং গ্লোবাল এক্সটেনশন টিমের (জিইটি) কো-অর্ডিনেটর আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

এ সময় আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফের সঙ্গে প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। সংস্কৃতি, সামাজিক উন্নয়ন, মানবসেবা এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর গ্লোবাল এক্সটেনশন টিম (জিইটি) কো-অর্ডিনেটর এবং ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি), খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) এবং খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও মানবসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT