November 19, 2026, 3:37 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত আইবিএফবির ২০তম বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লায়ন ফরহাদ আকন্দকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পিকেএসএফের চেয়ারম্যানের পিএস মো. বসির আহমেদের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ইন্টারন্যাশনাল’র ৩ দিনব্যাপী কক্সবাজারে বসছে ‘রিজিওনাল লায়ন্স লিডারশিপ ইনস্টিটিউট’ (RLLI) এর অনুষ্ঠান ‘রিজিওনাল লায়ন্স লিডারশিপ ইনস্টিটিউট’ (RLLI) তিন দিনব্যাপী কক্সবাজারে যোগ দিতে যাচ্ছেন জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান বৃহত্তর খুলনা সমিতির এজিএমের চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাতিরঝিল প্রভাতী সংঘের ব্যায়াম শেষে আলোচনা সভা ও সকালের নাস্তার আয়োজন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য হলেন মেজর (অব.) শিকদার আনিসুর রহমান
পিকেএসএফের চেয়ারম্যানের পিএস মো. বসির আহমেদের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

পিকেএসএফের চেয়ারম্যানের পিএস মো. বসির আহমেদের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ম্যানেজার (পিএস টু চেয়ারম্যান) মো. বসির আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

আজ ১৮ নভেম্বর ২০২৬, বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন। পাশাপাশি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সাংগঠনিক কার্যক্রম, মানবসেবা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এ সময় লায়ন খান আকতারুজ্জামান ক্লাবের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে মো. বসির আহমেদকে অবহিত করেন। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের কল্যাণে সম্মিলিত উদ্যোগের গুরুত্বও আলোচনায় উঠে আসে।

আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ২০২৬–২০২৭ লায়ন বর্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT