নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬ আজ ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর গুলশানের রেনেসা হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ. ই. ব্রেন্ট ক্রিস্টেনসেন। সম্মেলনের বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পলিসি রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান।
সংগঠনের সভাপতি লুৎফুন্নিসা সৌদিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পোদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন এবং বেসরকারি খাতের অংশগ্রহণ ও সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে আয়োজিত এ ধরনের আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬–২০২৭ লায়ন বর্ষে চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক। এ ছাড়া তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, আইবিএফবি (IBFB), কেসিসিআই (KCCI) ও খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
Leave a Reply