নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নৌবাহিনীর সাবেক প্রধান ও কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে এক বিশেষ মুহূর্তে মিলিত হন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
আন্তর্জাতিক বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬ উপলক্ষে রাজধানীর গুলশানের রেনেসা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মুহূর্তটি স্মরণীয় হয়ে ওঠে।
এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী দেশের নৌবাহিনী ও কোস্ট গার্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, নেতৃত্ব ও পেশাগত অবদান দেশের সামরিক ও সামুদ্রিক নিরাপত্তা অঙ্গনে বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে, লায়ন খান আকতারুজ্জামান দীর্ঘদিন ধরে মানবসেবা, সামাজিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
এ ধরনের সম্মেলন ও সামাজিক-প্রাতিষ্ঠানিক আয়োজনে বিভিন্ন পেশা ও অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং পারস্পরিক যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়। যা সমাজ ও দেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রের মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬–২০২৭ লায়ন বর্ষে চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, আইবিএফবি (IBFB), কেসিসিআই (KCCI) ও খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
Leave a Reply