November 13, 2026, 11:46 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত বৃহত্তর খুলনা সমিতির এজিএম প্রস্তুতি সভা অনুষ্ঠিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হারুনুর রশিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান লায়ন শেখ মোস্তাফিজুর রহমানকে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দিলেন জেলা গভর্নর আলী আজগর লবী এমপিকে এলিজা জামান ও খান আকতারুজ্জামানের শুভেচ্ছা বিএডিসির সচিব লায়ন আবু জাফর রশিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা জানালেন লায়ন খান আকতারুজ্জামান বিসিআইসির নবাগত সচিব মো. বাবুল মিঞাকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান মানবসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ রাজউক সদস্য মো. শাহীনুর আলমকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান বাংলাদেশ সচিবালয়ের অফিসার্স ক্লাব ক্যান্টিনে মেহমানদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্তে লায়ন খান আকতারুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু, ভিআইপি গ্যালারিতে উপস্থিত লায়ন খান আকতারুজ্জামান
বৃহত্তর খুলনা সমিতির এজিএম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বৃহত্তর খুলনা সমিতির এজিএম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বৃহত্তর খুলনা সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের প্রস্তুতি উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে সুন্দরবন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি। সভায় সমিতির আসন্ন বার্ষিক সাধারণ সভা সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় এজিএমের সার্বিক ব্যবস্থাপনা, সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাহী সদস্যদের দায়িত্ব ও অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এ্যাড হুমায়ুন কবির বুলবুল, আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ্ব শেখ মোয়াজ্জেম হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ও দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

 নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরদার ইলিয়াস হোসেন, কাজী সিদ্দিকুর রহমান, হাফেজ সুলতান মাহমুদ, মোঃ রেজাউল করিম, মোঃ রিপন তরফদার নিয়াম ও মোঃ শহীদুজ্জামান রিপন।

সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি জোরদার এবং বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের কল্যাণে সমিতির ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আসন্ন এজিএমকে সমিতির সদস্যদের মিলনমেলা ও সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে সফল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT