November 13, 2026, 8:01 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হারুনুর রশিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান লায়ন শেখ মোস্তাফিজুর রহমানকে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দিলেন জেলা গভর্নর আলী আজগর লবী এমপিকে এলিজা জামান ও খান আকতারুজ্জামানের শুভেচ্ছা বিএডিসির সচিব লায়ন আবু জাফর রশিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা জানালেন লায়ন খান আকতারুজ্জামান বিসিআইসির নবাগত সচিব মো. বাবুল মিঞাকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান মানবসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ রাজউক সদস্য মো. শাহীনুর আলমকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান বাংলাদেশ সচিবালয়ের অফিসার্স ক্লাব ক্যান্টিনে মেহমানদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্তে লায়ন খান আকতারুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু, ভিআইপি গ্যালারিতে উপস্থিত লায়ন খান আকতারুজ্জামান বৃহত্তর খুলনা সমিতি ঢাকার এজিএম নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
লায়ন শেখ মোস্তাফিজুর রহমানকে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দিলেন জেলা গভর্নর

লায়ন শেখ মোস্তাফিজুর রহমানকে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দিলেন জেলা গভর্নর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি১-এর গভর্নর লায়ন ড. খন্দকার মাহজারুল আনোয়ার এমজেএফ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ভাইস প্রেসিডেন্ট, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৩-এর জোন চেয়ারপারসন এবং আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।

১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর আগারগাঁওস্থ লায়ন্স ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে জেলা গভর্নর লায়ন ড. খন্দকার মাহজারুল আনোয়ার এমজেএফ লায়ন শেখ মোস্তাফিজুর রহমানকে সম্মাননা হিসেবে লায়ন ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি১-এর ফার্স্ট ভাইস গভর্নর সরদার মোস্তাক হাসান শিপন, বিশিষ্ট শিল্পপতি মো. রফিকুল বারী এবং বিশিষ্ট শিল্পপতি মো. আব্দুল মান্নান।

উল্লেখ্য, লায়ন শেখ মোস্তাফিজুর রহমান বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উপদেষ্টা, আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের প্রধান উপদেষ্টা। এ ছাড়া তিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির স্টিয়ারিং কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT