স্টাফ রিপোর্টার:
লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ এর আওতাধীন ৩১৫বি৩’র জোন চেয়ারপারসন, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র সহ-সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার ও দূর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান লায়ন শেখ মোস্তাফিজুর রহমান ৩ দিনব্যাপি ১৯ থেকে ২১ নভেম্বর, ২০২৬ পর্যন্ত কক্সবাজারের ডলফিন মোড়ে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন হোটেলে ২০২৬-২০২৭ কার্যনির্বাহীর জন্য ‘রিজিওনাল লায়ন্স লিডারশিপ ইনস্টিটিউট’ (RLLI) অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। তিনি আগামীকাল রাতে কক্স বাজারে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আন্তর্জাতিক ও স্থানীয় ফ্যাকাল্টি সদস্যদের পরিচালনায় ৩ দিনব্যাপী এ আয়োজনে আবাসন (টুইন শেয়ার ভিত্তিতে) এবং সকল meals-এর সুব্যবস্থা রাখা হয়েছে।
কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, মাল্টিপলের অধীনস্থ ৩১৫এ১, ৩১৫এ২, ৩১৫এ৩, ৩১৫বি১, ৩১৫বি২, ৩১৫বি৩ এবং ৩১৫বি৪-এই ৭টি ডিস্ট্রিক্টের প্রতিটিতে থেকে ১০ জন করে মোট ৭০ জন অংশগ্রহণকারীকে এই ইনস্টিটিউটে আমন্ত্রণ জানানো হয়েছে। সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট কর্মকর্তাগণকে অংশগ্রহণকারীদের নাম চূড়ান্ত করে রেজিস্ট্রেশন ফিসহ নির্দিষ্ট সময়ের মধ্যে মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশ অফিসে (ই-মেইল: lionsmd315@gmail.com) ইতোমধ্যে জমা দেওয়া সম্পন্ন হয়েছে। সময়ের অভাবে তিনি সকলের সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় সকলের দোয়া কামনা করেছেন।
Leave a Reply