November 15, 2026, 11:16 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত হাতিরঝিল প্রভাতী সংঘের ব্যায়াম শেষে আলোচনা সভা ও সকালের নাস্তার আয়োজন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য হলেন মেজর (অব.) শিকদার আনিসুর রহমান মানবতার দেয়াল ফাউন্ডেশনের নতুন কমিটির প্রধান উপদেষ্টা হলেন লায়ন মো. মোস্তাফিজুল আজম (মামুন) মানবতার দেয়াল ফাউন্ডেশনের নতুন কমিটির প্রধান উপদেষ্টা হলেন লায়ন মো. মোস্তাফিজুল আজম (মামুন) বৃহত্তর খুলনা সমিতির এজিএম প্রস্তুতি সভা অনুষ্ঠিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হারুনুর রশিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান লায়ন শেখ মোস্তাফিজুর রহমানকে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দিলেন জেলা গভর্নর আলী আজগর লবী এমপিকে এলিজা জামান ও খান আকতারুজ্জামানের শুভেচ্ছা বিএডিসির সচিব লায়ন আবু জাফর রশিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা জানালেন লায়ন খান আকতারুজ্জামান বিসিআইসির নবাগত সচিব মো. বাবুল মিঞাকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা
হাতিরঝিল প্রভাতী সংঘের ব্যায়াম শেষে আলোচনা সভা ও সকালের নাস্তার আয়োজন

হাতিরঝিল প্রভাতী সংঘের ব্যায়াম শেষে আলোচনা সভা ও সকালের নাস্তার আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর হাতিরঝিল প্রভাতী সংঘের উদ্যোগে নিয়মিত শরীরচর্চা শেষে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার সকালে হাতিরঝিল প্রভাতী সংঘের ব্যায়ামের মাঠে এ আয়োজন করা হয়। প্রতিদিনের মতো ফজরের নামাজের পর সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টা শরীরচর্চা শেষে সকাল সাড়ে ৮টায় আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মো. হারুনুর রশীদ দুলাল।

সভাপতির বক্তব্যে মো. হারুনুর রশীদ দুলাল বলেন, হাতিরঝিল প্রভাতী সংঘ একটি ঐতিহ্যবাহী ব্যায়াম ও শরীরচর্চার সংগঠন। এখানে সাদা মনের মানুষের সম্মিলন ঘটে। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকার পাশাপাশি সদস্যদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। এ বন্ধন থেকেই মানবসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাতিরঝিল প্রভাতী সংঘের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ রেহান মিয়া, সহসভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, তৌশিক আহমেদ হিরন ও মো. সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোল্লা লিয়াকত আলী, প্রধান উপদেষ্টা মো. আশরাফ আলী, উপদেষ্টা আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার খন্দকার, মো. শফিউল্লাহ ও আব্দুল বাসেত। এ সময় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং হাতিরঝিল প্রভাতী সংঘের সম্মানিত সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর হাতিরঝিল এলাকায় ২০১১ সালের ২৬ অক্টোবর হাতিরঝিল প্রভাতী সংঘের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নিয়মিতভাবে শরীর ও মন সুস্থ, সবল ও প্রফুল্ল রাখার লক্ষ্যে প্রতিদিন সকালে শরীরচর্চার আয়োজন করে আসছে। দীর্ঘ ১৫ বছর ধরে সংগঠনটির এ কার্যক্রম সদস্যদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ভূমিকা রেখে চলেছে।

শরীরচর্চা শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও ভালো কথার মাধ্যমে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরিশেষে দেশ, জাতি ও সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন আব্দুর রহমান।

অনুষ্ঠান শেষে শুক্রবারের সকালের নাস্তার আয়োজন করেন হাতিরঝিল প্রভাতী সংঘের সম্মানিত সদস্য ও বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT