নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী (প্রশাসন) মো. শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
আজ ১৮ নভেম্বর ২০২৬, বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন সেবামূলক উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের হাতে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য ডিরেক্টরি তুলে দেন। এ সময় তিনি ক্লাবের সদস্যদের পরিচিতি, সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ২০২৬–২০২৭ লায়ন বর্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।
Leave a Reply