নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (যুব ও স্বেচ্ছাসেবক) মোঃ সায়মা ফেরদৌসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
আজ ২৫ নভেম্বর ২০২৬, বুধবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি যুবসমাজকে মানবসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর গ্লোবাল এক্সটেনশন টিম (জিইটি) কো-অর্ডিনেটর এবং ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান। এ ছাড়া তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবসেবামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
Leave a Reply