নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (দুর্যোগ সাড়াদান বিভাগ) এস. এম. আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
আজ ২৫ নভেম্বর ২০২৬, বুধবার রাজধানীর বড় মগবাজারে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি মানবসেবা, দুর্যোগকালীন জরুরি সাড়াদান, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর গ্লোবাল এক্সটেনশন টিমের (জিইটি) কো-অর্ডিনেটর এবং ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান। এ ছাড়া তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবসেবামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
Leave a Reply