November 15, 2026, 11:16 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত হাতিরঝিল প্রভাতী সংঘের ব্যায়াম শেষে আলোচনা সভা ও সকালের নাস্তার আয়োজন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য হলেন মেজর (অব.) শিকদার আনিসুর রহমান মানবতার দেয়াল ফাউন্ডেশনের নতুন কমিটির প্রধান উপদেষ্টা হলেন লায়ন মো. মোস্তাফিজুল আজম (মামুন) মানবতার দেয়াল ফাউন্ডেশনের নতুন কমিটির প্রধান উপদেষ্টা হলেন লায়ন মো. মোস্তাফিজুল আজম (মামুন) বৃহত্তর খুলনা সমিতির এজিএম প্রস্তুতি সভা অনুষ্ঠিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হারুনুর রশিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান লায়ন শেখ মোস্তাফিজুর রহমানকে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দিলেন জেলা গভর্নর আলী আজগর লবী এমপিকে এলিজা জামান ও খান আকতারুজ্জামানের শুভেচ্ছা বিএডিসির সচিব লায়ন আবু জাফর রশিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা জানালেন লায়ন খান আকতারুজ্জামান বিসিআইসির নবাগত সচিব মো. বাবুল মিঞাকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা
মানবতার দেয়াল ফাউন্ডেশনের নতুন কমিটির প্রধান উপদেষ্টা হলেন লায়ন মো. মোস্তাফিজুল আজম (মামুন)

মানবতার দেয়াল ফাউন্ডেশনের নতুন কমিটির প্রধান উপদেষ্টা হলেন লায়ন মো. মোস্তাফিজুল আজম (মামুন)

নিজস্ব প্রতিবেদক: মানবতার দেয়াল ফাউন্ডেশনের ২০২৭–২০২৮ মেয়াদের নতুন কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও সংগঠক লায়ন মো. মোস্তাফিজুল আজম (মামুন)।

দীর্ঘদিন ধরে সমাজসেবা, সাংবাদিকতা ও বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অবদান রেখে চলেছেন তিনি। তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক সম্পৃক্ততা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা মানবতার দেয়াল ফাউন্ডেশনের নতুন কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

লায়ন মো. মোস্তাফিজুল আজম (মামুন) বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক এবং ইসলামিক ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (বিজনেস প্রোমোশন) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ফুলগাজী হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান, সাপ্তাহিক অগ্নিবার্তার যুগ্ম নির্বাহী সম্পাদক এবং মাসিক ম্যাগাজিন ‘দ্য বর্ণালী’র প্রধান উপদেষ্টা।

এ ছাড়া তিনি ফেনী সমিতি, ঢাকার আজীবন সদস্য এবং ফুলগাজী নজরুল একাডেমির আজীবন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

মানবতার দেয়াল ফাউন্ডেশনের নতুন কমিটিতে প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ায় বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতায় সংগঠনটি মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT