November 15, 2026, 11:15 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত হাতিরঝিল প্রভাতী সংঘের ব্যায়াম শেষে আলোচনা সভা ও সকালের নাস্তার আয়োজন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য হলেন মেজর (অব.) শিকদার আনিসুর রহমান মানবতার দেয়াল ফাউন্ডেশনের নতুন কমিটির প্রধান উপদেষ্টা হলেন লায়ন মো. মোস্তাফিজুল আজম (মামুন) মানবতার দেয়াল ফাউন্ডেশনের নতুন কমিটির প্রধান উপদেষ্টা হলেন লায়ন মো. মোস্তাফিজুল আজম (মামুন) বৃহত্তর খুলনা সমিতির এজিএম প্রস্তুতি সভা অনুষ্ঠিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হারুনুর রশিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান লায়ন শেখ মোস্তাফিজুর রহমানকে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দিলেন জেলা গভর্নর আলী আজগর লবী এমপিকে এলিজা জামান ও খান আকতারুজ্জামানের শুভেচ্ছা বিএডিসির সচিব লায়ন আবু জাফর রশিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা জানালেন লায়ন খান আকতারুজ্জামান বিসিআইসির নবাগত সচিব মো. বাবুল মিঞাকে লায়ন খান আকতারুজ্জামানের ফুলেল শুভেচ্ছা
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য হলেন মেজর (অব.) শিকদার আনিসুর রহমান

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য হলেন মেজর (অব.) শিকদার আনিসুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: লেক ব্রিজ লিমিটেডের চেয়ারম্যান মেজর (অব.) শিকদার আনিসুর রহমান লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

গত ১৪ নভেম্বর ২০২৬, শনিবার রাজধানীর মিরপুর ডিওএইচএসে এক অনুষ্ঠানে তাঁকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর জোন চেয়ারপারসন ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সহসভাপতি লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।

এ সময় নতুন সদস্য হিসেবে মেজর (অব.) শিকদার আনিসুর রহমানকে ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। লায়ন্স ক্লাবের সদস্য হিসেবে তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সামাজিক সম্পৃক্ততা মানবসেবামূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করা হয়।

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবা, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই লায়ন্স ক্লাবের অন্যতম লক্ষ্য। নতুন সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে এসব কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। এর সদস্যরা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT